ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অর্থনীতি ব্রেকিং

১২ কেজি এলপিজির দাম কমল ৫৫ টাকা

নিজস্ব প্রতিবেদক ২ জুন ২০২৬ বিকাল ৬:২৫ সময়

দুই দফা রেকর্ড মূল্যবৃদ্ধির পর এবার ৫৫ টাকা কমায় সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলোর রান্নার খরচে স্বস্তি ফিরবে বলে মনে করছেননা সংশ্লিষ্টরা।

১২ কেজি এলপিজির দাম কমল ৫৫ টাকা

ফটো: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সাধারণ ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়েছে কমিশন।

মঙ্গলবার (২ জুন) বিইআরসি কর্তৃক প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্যহারের তথ্য জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমানো হয়েছে। এর ফলে এখন থেকে প্রতি ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম হবে ১ হাজার ৮৮৫ টাকা, যা এর আগে ছিল ১ হাজার ৯৪০ টাকা।

এলপিজির পাশাপাশি কমেছে অটোগ্যাসের দামও। নতুন মূল্যহার অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত দুই দফায় এলপিজির দাম একলাফে অনেক বাড়িয়েছিল বিইআরসি। সর্বশেষ গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল।

তার ঠিক ১৭ দিন আগে ২ এপ্রিল বাড়ানো হয়েছিল আরও ৩৮৭ টাকা। অর্থাৎ মাত্র দুই দফায় ১২ কেজিতে মোট ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

দুই দফা রেকর্ড মূল্যবৃদ্ধির পর এবার ৫৫ টাকা কমায় সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলোর রান্নার খরচে স্বস্তি ফিরবে বলে মনে করছেননা সংশ্লিষ্টরা।

ট্যাগ: #এলপিজি #মূল্যহ্রাস
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।