ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় কিশোরীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণ, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক ২ মে ২০২৬ দুপুর ৪:২৯ সময়

ভুক্তভোগী তরুণী ওই এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

আনোয়ারায় কিশোরীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণ, মামলা দায়ের

Rape Abstract | ফটো: সংগৃহীত

আনোয়ারা উপজেলায় এক কিশোরীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ভুক্তভোগীর মা বাদী হয়ে শনিবার (২ মে) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল (সোমবার) রাতে এ নৃশংস ঘটনাটি ঘটে। ভুক্তভোগী তরুণী ওই এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেদিন রাত আনুমানিক ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত আবু তাহের তাকে জোরপূর্বক দোকানের ভেতর নিয়ে যায়। সেখানে তাকে প্রথম দফায় একাধিকবার ধর্ষণ করা হয়।

পরবর্তীতে বিষয়টি অন্যান্য অভিযুক্তরা জানতে পেরে ভুক্তভোগীকে আবু তাহেরের কাছ থেকে নিয়ে যায়। তারা প্রাণনাশের হুমকি দিয়ে কিশোরীকে পাশের একটি বিলে নিয়ে যায় এবং সেখানে দ্বিতীয় দফায় পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে মাকে বিস্তারিত জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।

মামলায় নামীয় ৪ অভিযুক্ত হলেন, রায়পুর এলাকার আবু তাহের, পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া, মোহাম্মদ ফারুক এবং আনোয়ার হোসেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে সক্রিয় রয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগ: #ধর্ষণ #তরুণী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।