ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় আবারো গৃহবধূকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৬ দুপুর ১:৩৪ সময়

পরিবার বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড

আনোয়ারায় আবারো গৃহবধূকে হত্যার অভিযোগ

ফটো: সিভয়েস

আনোয়ারার বটতলী ইউনিয়নে হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) পশ্চিম বরৈয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুললে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত হালিমা আক্তার মুন্নি রায়পুর এলাকার কাঞ্চনমুন্সীর বাড়ীর ইসহাকের মেয়ে। তিনি বটতলীর পশ্চিম বরৈয়া গ্রামের নবী হোসেনের ছেলে মিজানুর রহমানের স্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার স্বামীর বাড়িতে অবস্থানকালেই মুন্নির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেছে।

মুন্নির পরিবার এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ। তাদের দাবি, স্বামী মিজানুর রহমান মুন্নিকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পরিবারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, মরদেহ উদ্ধারের সময় মুন্নির পা মাটির সঙ্গে লাগানো অবস্থায় ছিল। সাধারণ আত্মহত্যার ক্ষেত্রে এমনটি হওয়ার কথা নয় দাবি করে তারা একে ‘সাজানো নাটক’ ও হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে এবং পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগ: #আনোয়ারা #গৃহবধূ হত্যাকাণ্ড
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।