ব্রেকিং
কর্ণফুলীতে কোস্ট গার্ডের জব্দ করা ডিএপি সার বিক্রির অভিযোগ পুলিশের সদস্যের বিরুদ্ধে! গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কর্ণফুলীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ গণরায় বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ মইজ্জ্যারটেক চেকপোস্টে ১৬ হাজার ৬০০ ইয়াবাসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার ৩৬ জুলাই ২০২৪ঃ ভারতে পালাল হাসিনা, জনতার বাধভাঙা উচ্ছ্বাস আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দমন-পীড়নের রাজনীতি ফিরলে ছাত্রসমাজ আবারও প্রতিরোধ গড়বেঃ কর্ণফুলীতে শিবির নেতা জাহিন আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস কর্ণফুলীতে কোস্ট গার্ডের জব্দ করা ডিএপি সার বিক্রির অভিযোগ পুলিশের সদস্যের বিরুদ্ধে! গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কর্ণফুলীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ গণরায় বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ মইজ্জ্যারটেক চেকপোস্টে ১৬ হাজার ৬০০ ইয়াবাসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার ৩৬ জুলাই ২০২৪ঃ ভারতে পালাল হাসিনা, জনতার বাধভাঙা উচ্ছ্বাস আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দমন-পীড়নের রাজনীতি ফিরলে ছাত্রসমাজ আবারও প্রতিরোধ গড়বেঃ কর্ণফুলীতে শিবির নেতা জাহিন আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ২১ জুন ২০২৬ দুপুর ১২:১১ সময়
আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার

প্রতীকী | ফটো: পিক্সাবে

আনোয়ারায় কোচিং সেন্টারে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়াছিন আরাফাত (২০) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রঃ দৈনিক আজাদী

গত ১৭ জুন উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মুরগির খামারে (ফার্ম) এই ঘটনা ঘটে।

এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় অভিযুক্ত ইয়াছিন আরাফাত তাকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে উত্ত্যক্ত করাসহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী তার এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত ছিল ইয়াছিন।

ঘটনার দিন সকাল আনুমানিক ৮টার দিকে ওই কিশোরী যখন বাড়ি থেকে কোচিং সেন্টারে যাচ্ছিল, তখন ওৎপেঁতে থাকা ইয়াছিন তাকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি নির্জন মুরগির ফার্মে নিয়ে যায়।

সেখানে ইয়াছিন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালালে তার চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

গ্রামবাসীদের সময়োচিত তৎপরতায় কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত ইয়াছিন তখন কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ অভিযানে নামে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “বারশত ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আনোয়ারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইয়াছিন আরাফাতকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। ঘটনাটির বিষয়ে আইনি প্রক্রিয়া ও অধিকতর তদন্ত চলমান রয়েছে।”

ট্যাগ: #ধর্ষণ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।