ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় খেলার মাঠ থেকে তুলে নিয়ে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক ১ জুন ২০২৬ দুপুর ৪:৫৩ সময়

সকালে বাড়ির উঠোনে অন্য শিশুদের সাথে খেলার সময় ওই শিশুটিকে জোরপূর্বক পাশের একটি খালি ঘরে টেনে নিয়ে যায় বখাটে আরমান।

আনোয়ারায় খেলার মাঠ থেকে তুলে নিয়ে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Rape Abstract | ফটো: সংগৃহীত

আনোয়ারায় এবার আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১ জুন) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। আটককৃত আরমান ওই এলাকার মো. হারুনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠোনে অন্য শিশুদের সাথে খেলার সময় ওই শিশুটিকে জোরপূর্বক পাশের একটি খালি ঘরে টেনে নিয়ে যায় বখাটে আরমান। সেখানে ঘরের দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে বাইরে থাকা তার খেলার সঙ্গীরা ঘরের দরজায় অনবরত ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত আরমান দরজা খুললে ভুক্তভোগী শিশুটি রক্তাক্ত অবস্থায় দৌড়ে নিজ ঘরে ফিরে মাকে বিষয়টি জানায়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে চারদিকে জানাজানি হলে স্থানীয় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত আরমানকে চারদিক থেকে ঘেরাও করে হাতেনাতে আটক করে এবং পরে আনোয়ারা থানা পুলিশে সোপর্দ করে।

এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এজাহার দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগ: #ধর্ষণ #আনোয়ারা #শিশু #শিশু ধর্ষণ #চাতুরী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।