ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
খেলাধুলা

২০০ কোটির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটিতে! নেপথ্যে যে নাটকীয় জট খুলল

স্পোর্টস ডেস্ক ৯ জুন ২০২৬ দুপুর ১:৫৭ সময়
২০০ কোটির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটিতে! নেপথ্যে যে নাটকীয় জট খুলল

ফটো: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের দর্শকদের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাশাপাশি দুটি বেসরকারি টেলিভিশন এবং তিনটি মোবাইল ফোন অপারেটর সরাসরি সম্প্রচার করবে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি বেসরকারি স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টস’ এবং সংবাদভিত্তিক চ্যানেল ‘সময় টেলিভিশন’ এবারের ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখানোর জন্য দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক এবং রবির সঙ্গেও আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে সম্প্রচার স্বত্বের খরচের হিসাব তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “এ বছর ফিফার (FIFA) সঙ্গে চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৪৭ কোটি টাকার কিছু বেশি। তবে এর সাথে ভ্যাট ও আয়কর যুক্ত হয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।”

ইয়াসের খান চৌধুরী দাবি করেন, অতীতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জন নিয়ে বিপুল অর্থ ব্যয়ের বড় বড় অভিযোগ ছিল। এমনকি এবারও সম্প্রচার স্বত্ব নিয়ে একপর্যায়ে বেশ জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

ফিফা থেকে মূল স্বত্ব কিনে নেওয়া একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান চুক্তির জন্য প্রথম দিকে বাংলাদেশের কাছে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল।

তবে সরকারের কূটনৈতিক ও বাণিজ্যিক সফল তৎপরতায় সেই জটিলতা কাটিয়ে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করা সম্ভব হয়েছে।

ট্যাগ: #বিশ্বকাপ #ফিফা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।