ব্রেকিং
মইজ্জ্যারটেক চেকপোস্টে ১৬ হাজার ৬০০ ইয়াবাসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার ৩৬ জুলাই ২০২৪ঃ ভারতে পালাল হাসিনা, জনতার বাধভাঙা উচ্ছ্বাস আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দমন-পীড়নের রাজনীতি ফিরলে ছাত্রসমাজ আবারও প্রতিরোধ গড়বেঃ কর্ণফুলীতে শিবির নেতা জাহিন আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো মইজ্জ্যারটেক চেকপোস্টে ১৬ হাজার ৬০০ ইয়াবাসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার ৩৬ জুলাই ২০২৪ঃ ভারতে পালাল হাসিনা, জনতার বাধভাঙা উচ্ছ্বাস আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দমন-পীড়নের রাজনীতি ফিরলে ছাত্রসমাজ আবারও প্রতিরোধ গড়বেঃ কর্ণফুলীতে শিবির নেতা জাহিন আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো
জাতীয় ব্রেকিং

৩৬ জুলাই ২০২৪ঃ ভারতে পালাল হাসিনা, জনতার বাধভাঙা উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক ৫ আগস্ট ২০২৬ দুপুর ১১:৫৪ সময়

কয়েক সপ্তাহের আন্দোলন, সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতার পর সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী 'ফ্যাসিস্ট' হাসিনা ভারতে পালিয়ে যান।

৩৬ জুলাই ২০২৪ঃ ভারতে পালাল হাসিনা, জনতার বাধভাঙা উচ্ছ্বাস

হাসিনার পলায়ন ও জনতার উল্লাস | ফটো: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন হিসেবে স্মরণীয় হয়ে আছে। কয়েক সপ্তাহের আন্দোলন, সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতার পর সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী 'ফ্যাসিস্ট' হাসিনা ভারতে পালিয়ে যান।

কই দিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর পদত্যাগের ঘোষণা দেওয়া হয় এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরুর কথা জানানো হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে।

ভোর থেকেই রাজধানীতে কারফিউ কার্যকর ছিল। বিভিন্ন সড়কে নিরাপত্তা বাহিনীর অবস্থান থাকলেও আন্দোলনকারীদের পূর্বঘোষিত "মার্চ টু ঢাকা" কর্মসূচি নিয়ে নানা জল্পনা চলছিল। দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তে শুরু করে।

দুপুরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং দেশের পরিস্থিতি মোকাবিলায় একটি অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে আসেন। কোথাও বিজয় মিছিল, কোথাও উদ্‌যাপন, আবার কোথাও সরকারি স্থাপনায় প্রবেশ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায়ও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়।

এর আগে জুলাইজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানির একাধিক ঘটনা ঘটে। আন্দোলনের বিস্তৃতি একপর্যায়ে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন এসব ঘটনার তদন্ত ও জবাবদিহির দাবি জানায়।

বর্তমান রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সম্প্রতি জুলাই অভ্যুত্থানকে "জাতির অহংকার" হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে ওই সময়ের ঘটনাবলি, প্রাণহানি এবং বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে এখনো বিচারিক ও ঐতিহাসিক মূল্যায়ন চলমান।

২০২৬ সালে এসে জুলাই-আগস্টের ঘটনাবলির দ্বিতীয় বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের দাবিও বিভিন্ন কর্মসূচিতে উঠে আসছে।

ট্যাগ: #পলাতক #৩৬ জুলাই #৫ আগস্ট #হাসিনা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।