ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য, আনোয়ারায় তিন ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক ১৪ মে ২০২৬ দুপুর ১২:১১ সময়

নিষেধাজ্ঞা উপেক্ষা করে লইট্টাসহ বিভিন্ন প্রজাতির মাছ একটি কনভয়ের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল।

৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য, আনোয়ারায় তিন ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

ফটো: সংগৃহিত

আনোয়ারা উপজেলায় সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণ ও পরিবহন নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে তিনটি ট্রাক মালিককে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

মৎস্য দপ্তর জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে লইট্টাসহ বিভিন্ন প্রজাতির মাছ একটি কনভয়ের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। এ সময় তিনটি ট্রাক আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পরে প্রতিটি ট্রাক মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়, যার মোট পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৭৫ হাজার টাকা।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: #অভিযান #মোবাইল কোর্ট
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।