ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
খেলাধুলা ব্রেকিং

আজই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপেরঃ যেভাবে সরাসরি দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক ১১ জুন ২০২৬ রাত ১০:৪৬ সময়
আজই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপেরঃ যেভাবে সরাসরি দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

ফটো: সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ। মাঠে গড়াচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ 'ফিফা বিশ্বকাপ ২০২৬'।

মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হবে এই বিশ্বযজ্ঞের পর্দা। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতটি হতে যাচ্ছে এক চরম রোমাঞ্চকর রাতজাগা আয়োজন।

কখন শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ?

বাংলাদেশি দর্শকদের জন্য বিশ্বকাপের উদ্বোধনী ক্ষণের সূচি একদম পরিষ্কার। মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১১টা ৩০ মিনিটে। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই, অর্থাৎ রাত ১টায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, যেখানে লড়বে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

টিভি ও অনলাইনে যেভাবে সরাসরি দেখবেন (লাইভ স্ট্রিমিং)
বাংলাদেশ থেকে ঘরে বসে কিংবা হাতের মুঠোয় খেলা দেখার জন্য রয়েছে একাধিক মাধ্যম। বাংলাদেশের দর্শকরা সরাসরি টিভি পর্দায় চোখ রাখতে পারবেন বিটিভি (BTV) , সময় টিভি এবং টি স্পোর্টস (T Sports) চ্যানেলে।

যারা ডিজিটাল স্ক্রিনে খেলা দেখতে চান, তারা সরাসরি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টফি (Toffee) এবং বায়োস্কোপ (Bioscope) প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। আপনার স্মার্ট টিভিতে টফি বা বায়োস্কোপ অ্যাপ সাপোর্ট থাকলে বড় স্ক্রিনেও খেলা উপভোগ করা যাবে।

তিন উদ্বোধনী অনুষ্ঠানঃ কী থাকছে মেক্সিকোর আয়োজনে?
ইতিহাসে প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে একটি নয়, বরং তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে। তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচের আগে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করবে। যার প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে আজ মেক্সিকোতে।

মেক্সিকোর এই উদ্বোধনী আয়োজনে দেশটির সমৃদ্ধ সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও রঙিন সংগীতকে প্রধান্য দেওয়া হবে। মঞ্চ কাঁপাতে হাজির হবেন আন্তর্জাতিক পপ সম্রাজ্ঞী শাকিরা, বার্না বয় এবং জে বালভিনের মতো বিশ্বখ্যাত তারকারা।

ট্যাগ: #ফিফা #ফুটবল বিশ্বকাপ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।