ব্রেকিং
আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন আনোয়ারায় সাগরে তলিয়ে যাওয়া নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন আনোয়ারায় সাগরে তলিয়ে যাওয়া নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক ১৯ জুলাই ২০২৬ বিকাল ৭:২৬ সময়

এতে দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ সভাপতি এবং দৈনিক দিনকালের প্রতিনিধি ফরহাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ফটো: সংগৃহীত

আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ‘আনোয়ারা সাংবাদিক সমিতি’র (আসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ সভাপতি এবং দৈনিক দিনকালের প্রতিনিধি ফরহাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন এই কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি কাঞ্চন সুশীল ও আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল বাহার। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের চট্টগ্রামের প্রতিনিধি শেখ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি নুরুল কবির। কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রূপন দত্ত, এনামুল হক নাবিদ ও জাহেদুল হক।

আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজাদীর প্রতিনিধি নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি নেজাম উদ্দীন এবং ঢাকা প্রতিদিনের প্রতিনিধি আরফাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, নতুন নেতৃত্ব আনোয়ারায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে আরও গতিশীল করবে। সেই সাথে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সামাজিক সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জ্যেষ্ঠ সাংবাদিকরা অতীতের মতোই সবসময় এই নতুন নেতৃত্বের পাশে থাকবেন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, মফস্বল সাংবাদিকতার ক্ষেত্রে আনোয়ারা সাংবাদিক সমিতি আগামী দিনেও একটি অনন্য আদর্শ সংগঠন হিসেবে ভূমিকা রাখবে।

ট্যাগ: #আসাস #আনোয়ারা সাংবাদিক সমিতি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।