ব্রেকিং
আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দমন-পীড়নের রাজনীতি ফিরলে ছাত্রসমাজ আবারও প্রতিরোধ গড়বেঃ কর্ণফুলীতে শিবির নেতা জাহিন আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দমন-পীড়নের রাজনীতি ফিরলে ছাত্রসমাজ আবারও প্রতিরোধ গড়বেঃ কর্ণফুলীতে শিবির নেতা জাহিন আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ
অপরাধ ব্রেকিং

আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ৪ আগস্ট ২০২৬ রাত ১০:৪৫ সময়

গ্রেপ্তার রমিজ উদ্দীন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর সরল এলাকার বাসিন্দা।

আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার অভিযুক্ত রমিজ উদ্দীন (৩১) | ফটো: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের হওয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিকে আনোয়ারা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার প্রধান আসামি আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেলসংলগ্ন চায়না রোডের বৈরাগ এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রমিজ উদ্দীন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর সরল এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মুহাম্মদ রমিজ উদ্দীন (৩১)। তিনি বাঁশখালী উপজেলার একটি মাদরাসার প্রধান শিক্ষক বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ জানায়, ভুক্তভোগী ৮ বছর বয়সী এক শিশু কয়েক মাস আগে স্থানীয় একটি মাদরাসার নাজেরা বিভাগে ভর্তি হয়। পরে ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সর্বশেষ গত ২৩ জুলাই মাদরাসার একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়। পরে মায়ের কাছে ঘটনার কথা জানালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ২৯ জুলাই বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০২৫)-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগ: #শিশু ধর্ষণ #বলাতকার
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।