ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
খেলাধুলা

আনোয়ারা উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ১ মে ২০২৬ দুপুর ১২:২১ সময়

বিজয়ী দল দুটি আগামীতে জেলা পর্যায়ের টুর্নামেন্টে আনোয়ারা উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করবে।

আনোয়ারা উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত

ফটো: নয়াদিগন্ত

আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই শিরোপা নির্ধারণী ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের বালিকা বিভাগের চূড়ান্ত লড়াইয়ে পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বালক বিভাগের শ্বাসরুদ্ধকর ফাইনালে পূর্ব জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয় ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিজয়ী দল দুটি আগামীতে জেলা পর্যায়ের টুর্নামেন্টে আনোয়ারা উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হিন্দোল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আকতার হোসেন ও সৈয়দ মো: আবু সুফিয়ান। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করেন। আবুল মনছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন বিকাশ কান্তি ঘোষ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

ট্যাগ: #ফুটবল #আনোয়ারা #গোল্ডকাপ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।