ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারাবাসীকে জামায়াতের উপজেলা আমীর ও সেক্রেটারির ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ২৭ মে ২০২৬ রাত ৯:৫০ সময়

যৌথ শুভেচ্ছা বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ উপজেলার সর্বস্তরের জনগণকে এই শুভেচ্ছা জানান।

আনোয়ারাবাসীকে জামায়াতের উপজেলা আমীর ও সেক্রেটারির ঈদ শুভেচ্ছা

ফটো: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আনোয়ারা উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারা উপজেলা শাখার আমীর মাস্টার আবদুল গণি ও সেক্রেটারি মোঃ আবুল হাসান খোকা।

বুধবার (২৭ মে) এক যৌথ শুভেচ্ছা বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ উপজেলার সর্বস্তরের জনগণকে এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও ত্যাগের শিক্ষাকে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত চিন্তা ও বাস্তব কর্মে প্রতিফলন ঘটাতে হবে।

প্রতি বছর ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। নিজের ভেতরের সব ধরনের স্বার্থপরতা, হিংসা-বিদ্বেষ, লোভ ও ক্রোধ পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই কোরবানির মূল শিক্ষা।

সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আত্মনিবেদিত হওয়ার আহ্বান জানান তাঁরা।

জামায়াত নেতারা আরও উল্লেখ করেন, প্রতিবছর ঈদুল আযহা আমাদের জীবনে আনন্দ, সীমাহীন প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে। তাই ঈদের এই পবিত্র দিনে মনের সব কালিমা আর কলুষতাকে ধুয়ে-মুছে ফেলে পারস্পরিক প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে।

কোরবানির এই ঈদ যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এবং সমাজে একটি সুদৃঢ় সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে বিবৃতির শেষে নেতৃবৃন্দ আল্লাহর দরবারে সেই দোয়া করেন।

ট্যাগ: #ঈদুল আযহা #জামায়াত
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।