ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারার বরেণ্য ব্যক্তিত্ব মরহুম এডভোকেট কবির চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক ২ জুন ২০২৬ দুপুর ৪:২৫ সময়

এডভোকেট কবির চৌধুরী একাধারে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

আনোয়ারার বরেণ্য ব্যক্তিত্ব মরহুম এডভোকেট কবির চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

এডভোকেট কবীর চৌধুরী | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বরেণ্য আইনজীবী মরহুম এডভোকেট কবির চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

২০২০ সালের আজকের এই দিনে (২ জুন) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এডভোকেট কবির চৌধুরী একাধারে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

সমাজসেবা ও আইন অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘোষিত মর্যাদাপূর্ণ ‘একুশে পদক’-এ ভূষিত হন।

আইন পেশার পাশাপাশি তিনি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মৃত্যুর পর এডভোকেট কবীরকে তাঁর নিজ বাড়ি আনোয়ারার বটতলী গ্রামের দক্ষিণ পাড়া সিরাজ চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের পরিবারের পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। 

ট্যাগ: #এডভোকেট কবীর চৌধুরী #মৃত্যুবার্ষিকী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।