ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
পরিবেশ

আনোয়ারার খালে বিষ দিয়ে মাছ শিকার, মরে ভেসে উঠল মাছ

নিজস্ব প্রতিবেদক ৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৫ সময়

অতি মুনাফার লোভে দুর্বৃত্তরা খালের পানিতে বিষ ঢেলে দিয়েছে। তবে মাছ মারা যাওয়ার কারণ হিসেবে অন্য একটি সূত্র অক্সিজেনের ঘাটতির কথা উল্লেখ করেছে।

আনোয়ারার খালে বিষ দিয়ে মাছ শিকার, মরে ভেসে উঠল মাছ

আনোয়ারার খালে বিষ দিয়ে মাছ শিকার, মরে ভেসে উঠল মাছ | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন এলাকায় অবস্থিত কোদলা খালে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। গত রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে অসাধু মৎস্য শিকারিরা এই ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে স্থানীয়রা খালের পানিতে শোল, কোরাল, চিংড়ি ও চিরিংসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখেন। এই খালটি স্থানীয় শৌখিন ও পেশাদার মৎস্যজীবীদের আমিষের চাহিদা মেটানোর অন্যতম প্রধান উৎস হওয়ায় ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে উপজেলা মৎস্য অধিদপ্তর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে এবং সেখান থেকে প্রায় ২৫ কেজি মৃত মাছ উদ্ধার করেছে। স্থানীয়দের অভিযোগ, অতি মুনাফার লোভে দুর্বৃত্তরা খালের পানিতে বিষ ঢেলে দিয়েছে। তবে মাছ মারা যাওয়ার কারণ হিসেবে অন্য একটি সূত্র অক্সিজেনের ঘাটতির কথা উল্লেখ করেছে। তাদের দাবি, অতিরিক্ত শিকারি একত্রে মাছ ধরায় পানি মাত্রাতিরিক্ত ঘোলা হয়ে মাছের শ্বাসকষ্ট হতে পারে। প্রকৃত কারণ নিশ্চিত হতে মৃত মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হক জানিয়েছেন, সরেজমিনে পরিদর্শনকালে মাছ নিধনের প্রমাণ মিলেছে এবং এর পেছনে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের পর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষ প্রয়োগের ফলে খালের প্রাকৃতিক জীববৈচিত্র্য দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।

ট্যাগ: #আনোয়ারা #ইছামতি #মাছ #খাল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।