ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট

আনোয়ারার পারকি সৈকতে আবাসিক হোটেলে অভিযানঃ অসামাজিক কার্যকলাপে আটক ১৪

নিজস্ব প্রতিবেদক ৫ এপ্রিল ২০২৬ রাত ৯:১১ সময়

দীর্ঘদিন ধরে ওই হোটেলে অনৈতিক কার্যকলাপ চলে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতেই আজকের এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আনোয়ারার পারকি সৈকতে আবাসিক হোটেলে অভিযানঃ অসামাজিক কার্যকলাপে আটক ১৪

আনোয়ারার পারকি সৈকতে আবাসিক হোটেলে অভিযানঃ অসামাজিক কার্যকলাপে আটক ১৪ | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকার ‘সাগর ছায়া’ নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশি সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা চট্টগ্রাম জেলার কর্ণফুলী ও বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা। কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান জানান, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অনৈতিক কার্যকলাপ চলে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতেই আজকের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতদের বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ‘সাগর ছায়া’ হোটেলে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি হোটেলের কর্মচারীরা প্রায়ই পর্যটকদের নানাভাবে হয়রানি করে আসছিল। অনুসন্ধানে জানা যায়, হোটেলের মালিক বাঁশখালীর বাসিন্দা এহসান চাক্তাই ভেড়া মার্কেট সংলগ্ন ‘স্বপ্নীল আবাসিক হোটেল’ও পরিচালনা করেন। সেখানেও এর আগে অসামাজিক কাজের দায়ে পুলিশি অভিযান হয়েছিল এবং তার বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গা নারীদের আশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে হোটেলের মালিক আটকের বিষয়টি নিশ্চিত করে দাবি করেন, পুলিশ তাদের কেবল সন্দেহের বশবর্তী হয়ে ধরে নিয়ে গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পর্যটন কেন্দ্রের সুস্থ পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ট্যাগ: #আনোয়ারা #পারকি সৈকত #আবাসিক হোটেল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।