ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারার সরকারহাটে র‍্যাবের অভিযান, কলেজছাত্র সাজিদ হত্যা মামলার মূল আসামি অনিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৬ এপ্রিল ২০২৬ রাত ১০:৩২ সময়

আনোয়ারা এলাকা থেকে মূল আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আনোয়ারার সরকারহাটে র‍্যাবের অভিযান, কলেজছাত্র সাজিদ হত্যা মামলার মূল আসামি অনিক গ্রেপ্তার

ফটোঃ সংগৃহিত | ফটো: সংগৃহীত

চট্টগ্রামের চকবাজারে বহুতল ভবন থেকে ফেলে কলেজছাত্র আশফাক কবির সাজিদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি অনিক দাসকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের সরকারহাট  এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৪ এপ্রিল আনোয়ারা থানার সরকারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অনিক এই আলোচিত হত্যা মামলার ২ নম্বর আসামি।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ১২ এপ্রিল নগরীর চকবাজারের ডিসি রোড এলাকায় সাজিদ ও তার বন্ধু ফারদিন হাসানের ওপর চড়াও হয় আইমন, অনিক, রানা প্রকাশ মাইকেল রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ বেশ কয়েকজন। দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলায় আশ্রয় নেন সাজিদ। পরে অপরাধীরা কৌশলে ভবনের দারোয়ানকে ভুল বুঝিয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করে এবং সাজিদকে এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে তাকে লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাজিদকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজিদ কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা এবং চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় সাজিদের বাবা আবুল হাসেম শিকদার বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত ভবনের দারোয়ানসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আনোয়ারা এলাকা থেকে মূল আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগ: #আনোয়ারা #সাজিদ হত্যাকাণ্ড #কিশোর গ্যাং #চকবাজার
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।