ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ১৩ জুন ২০২৬ বিকাল ৫:৩২ সময়
আনোয়ারায় ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফটো: সংগৃহীত

পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আনোয়ারায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়  শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই চারা রোপণ অভিযানের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

এই কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১ হাজার ৮০০ গাছের চারাসহ সর্বমোট প্রায় ২০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হবে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণের ফলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ভূমিক্ষয় রোধ ও পরিবেশ সংরক্ষণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, চারাগুলো বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইয়ূব খান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ মহসিন, বন বিভাগের ফরেস্ট গার্ড মোহাম্মদ ফয়সাল, শফিকুল রহমান ও মাহবুব আলম।

এছাড়া স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

পরে ইউএনও অফিসার্স ক্লাব কার্যালয়ের সামনেও একটি গাছের চারা রোপণ করেন।

ট্যাগ: #বৃক্ষরোপণ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।