আনোয়ারায় ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, ৩ দফা দাবি
সোমবার (১ জুন) সংগঠনের প্রচার ও মিডিয়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
ফটো: প্রিয় আনোয়ারা
আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে আট বছর বয়সী, দ্বিতীয় শ্রেণির এক কোমলমতি স্কুলছাত্রীকে পৈশাচিক ও নির্মমভাবে ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা।
সোমবার (১ জুন) সংগঠনের প্রচার ও মিডিয়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, "একটি স্বাধীন ও সভ্য সমাজে আট বছরের এক অবুঝ শিশুর ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চাতরী ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘৃণ্য অপরাধ পুরো আনোয়ারা বাসিকে স্তব্ধ ও লজ্জিত করেছে। এই ধরনের অপরাধীরা সমাজের কীট এবং মানবতার শত্রু।"
বিবৃতিতে জানানো হয়, 'ধর্ষককে চিহ্নিত করে তার বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরো জানানো হয়, 'উপজেলার প্রতিটি সাধারণ নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও তৎপর হতে হবে।'
সমাজ থেকে এই ধরনের পৈশাচিক মানসিকতা ও অপরাধ দূরীকরণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিবৃতিতে।