ব্রেকিং
আনোয়ারায় ৩ রেস্টুরেন্টকে অর্ধলাখ টাকা জরিমানা আনোয়ারায় ২৪ ঘণ্টায় মা-মেয়ে হত্যার রহস্যভেদঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন এসআই শিমুল আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার আনোয়ারায় হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ আগামীকাল আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত আনোয়ারায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী জামায়াত নেতা ও এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনাঃ সহকারীর অডিও ফাঁসে তোলপাড় আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল আনোয়ারা সিআইজেডঃ বেজা ও সিআরবিসির চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব আনোয়ারায় ৩ রেস্টুরেন্টকে অর্ধলাখ টাকা জরিমানা আনোয়ারায় ২৪ ঘণ্টায় মা-মেয়ে হত্যার রহস্যভেদঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন এসআই শিমুল আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার আনোয়ারায় হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ আগামীকাল আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত আনোয়ারায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী জামায়াত নেতা ও এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনাঃ সহকারীর অডিও ফাঁসে তোলপাড় আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল আনোয়ারা সিআইজেডঃ বেজা ও সিআরবিসির চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় ৩ রেস্টুরেন্টকে অর্ধলাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ২১ জুন ২০২৬ বিকাল ৬:৪৭ সময়
আনোয়ারায় ৩ রেস্টুরেন্টকে অর্ধলাখ টাকা জরিমানা

ফটো: সংগৃহীত

আনোয়ারায় ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৩ রেস্টুরেন্টকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা
আনোয়ারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি নামী রেস্টুরেন্ট ও হোটেলকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২১ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সাধারণ ভোক্তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে এই তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় আইন অমান্য ও অনিয়মের অপরাধে ‘টানেল রেস্টুরেন্ট’কে সর্বোচ্চ ৪০ হাজার টাকা, ‘সাদিয়াস কিচেন’কে ১০ হাজার টাকা এবং ‘সৌদিয়া হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আনোয়ারায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের এই কঠোর কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

ট্যাগ: #ভ্রাম্যমান আদালত
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।