ব্রেকিং
জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন কর্ণফুলীতে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘাত, সিএনজি চালক নিহত ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন কর্ণফুলীতে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘাত, সিএনজি চালক নিহত ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন?
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক ২০ জুলাই ২০২৬ বিকাল ৭:৪৩ সময়

সন্দেহভাজন একটি কালো রঙের টয়োটা হার্ড জিপ গাড়িকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৯৮ পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।

আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক

ফটো: সংগৃহীত

আনোয়ারায় একটি জিপ গাড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২০ জুলাই) শেষ রাতে উপজেলার বারখাইন ইউনিয়নে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকসহ তাদের হাতেনাতে ধরে র‍্যাব।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক চালানের একটি গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে আনোয়ারার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজসংলগ্ন সরকারহাট গরুর বাজারের সামনের পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসায় র‍্যাব-৭ এর একটি দল।

এ সময় সন্দেহভাজন একটি কালো রঙের টয়োটা হার্ড জিপ গাড়িকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৯৮ পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।

মাদক পরিবহনে ব্যবহৃত ১৯৯৫ মডেলের ওই জিপ গাড়িটিও (ঢাকা মেট্রো-ঘ-১১-২১৯২) জব্দ করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগুড়ী এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে মো. রনি ইসলাম ওরফে সাবু হাসান (৩০) এবং আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রহমত আলী (৪৩)।

গ্রেপ্তারের পর উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা জিপ গাড়িসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, র‍্যাব-৭ কর্তৃক ইয়াবাসহ হস্তান্তরিত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশের তত্ত্বাবধানে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দুপুরের দিকেই তাদের আদালতে পাঠানো হয়।

ট্যাগ: #মাদক #ইয়াবা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।