ব্রেকিং
আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা! মানসিক অবসাদ ও ক্ষোভ থেকে মা-বাবাকে খুনঃ মামলা দায়ের আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের হঠাৎ মৃত্যু; গভীর শোক বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ, সাড়ে ১৭ শত চারা হস্তান্তর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা! মানসিক অবসাদ ও ক্ষোভ থেকে মা-বাবাকে খুনঃ মামলা দায়ের আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের হঠাৎ মৃত্যু; গভীর শোক বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ, সাড়ে ১৭ শত চারা হস্তান্তর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক ২৭ জুলাই ২০২৬ দুপুর ১০:৩৪ সময়

গত বছরের এপ্রিলে ৪টি হাতি বাঁশখালীর বনে ফিরে গেলে কিছুদিনের জন্য স্বস্তি ফিরলেও নতুন করে তারা আবার লোকালয়ে হানা দিতে শুরু করেছে।

আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী

আনোয়ারায় আবারো হাতির তাণ্ডব | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারায় দেয়াং পাহাড়সংলগ্ন বৈরাগ ইউনিয়নজুড়ে আবারও শুরু হয়েছে বন্য হাতির তাণ্ডব। পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে হাতির দল একের পর এক বসতঘর ভেঙে তছনছ করার পাশাপাশি ধান, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।

Vandalism by elephant

এতে প্রতিনিয়ত চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ ও আতঙ্কিত এলাকাবাসী অবিলম্বে প্রণেঘাতী এই সমস্যা থেকে স্থায়ী ও কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৫ জুলাই) ভোররাতে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় মো. মহিউদ্দিন ও ডা. এম এ ফয়েজের বাড়িতে হামলা চালায় হাতির দল। বিকট শব্দে দেয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে হাতিগুলো এবং ৬-৭ বস্তা ধান টেনে বের করে খেয়ে ফেলে। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক মা ও তাঁর শিশুসন্তান।

এর পরদিন রোববার (২৬ জুলাই) ভোররাতে গুয়াপঞ্চক মাহমুদুল্লাহ পাড়ায় ওসমান গনির বসতঘরে আবারও হামলা চালিয়ে দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেয় হাতির পাল। এতে বসতঘরের পাশাপাশি আশপাশের নারিকেল গাছসহ বিপুল ফলজ গাছপালার ব্যাপক ক্ষতি হয়, যার ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুহিবুল্লাহ (৩৭) জানান, গত সাত বছরেরও বেশি সময় ধরে চুনতি অভয়ারণ্য থেকে আসা হাতির দল দেয়াং পাহাড়ে অবস্থান নিয়ে রাতের আঁধারে বিভিন্ন গ্রামে নেমে তাণ্ডব চালিয়ে আসছে। এ পর্যন্ত হাতির আক্রমণে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে।

গত বছরের এপ্রিলে ৪টি হাতি বাঁশখালীর বনে ফিরে গেলে কিছুদিনের জন্য স্বস্তি ফিরলেও নতুন করে তারা আবার লোকালয়ে হানা দিতে শুরু করেছে।

এদিকে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এর উপ-মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান জানান, হাতিগুলোর এই উপস্থিতি কেইপিজেডের প্রায় ৩৫ হাজার শ্রমিকের নিরাপদ যাতায়াত এবং সার্বিক উন্নয়ন কার্যক্রমকে চরম ঝুঁকিতে ফেলেছে।

এ বিষয়ে বাঁশখালী জলদি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফোরকান জানান, হাতি আনোয়ারায় ফিরে আসার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বর্তমানে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) রাতে পাহারায় রয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন জানান, হাতির উপস্থিতির খবর পেয়ে বন বিভাগকে অবগত করা হয়েছে। একই সাথে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগ: #হাতি #বন্যহাতি #তাণ্ডব
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।