ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম চলছেঃ সংসদে সরওয়ার জামাল

নিজস্ব প্রতিবেদক ৮ জুন ২০২৬ দুপুর ৪:৪০ সময়
আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম চলছেঃ সংসদে সরওয়ার জামাল

ফটো: সংগৃহীত

চলমান কয়েকশ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণকাজে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে অনিয়মের সত্যতা পেয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

গতকাল রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান। সমুদ্র উপকূলবর্তী আনোয়ারা ও কর্ণফুলী এলাকার নিচু অঞ্চলগুলো প্রতি বর্ষায় প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এই মেগা প্রকল্পগুলোর কাজ শতভাগ স্বচ্ছতার সাথে শেষ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। 

সংসদ সদস্য জানান, উপকূলীয় বাসিন্দারা সবসময়ই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন। সম্প্রতি বাঁধ নির্মাণে অনিয়মের কথা শুনে তিনি নিজে কাজ পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। একই সাথে তিনি চলমান কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রীকে আনোয়ারার এই বেড়িবাঁধ প্রকল্প সরজমিনে পরিদর্শনের জোর অনুরোধ জানান।

বক্তব্যে তিনি অতীতের স্মৃতি স্মরণ করে বলেন, ১৯৯১ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে এই উপকূলের ব্যাপক প্রাণহানির পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনোয়ারার উপকূলীয় এলাকা স্বচক্ষে পরিদর্শন করেছিলেন।
মূলত তাঁর দেওয়া স্থায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনার ধারাবাহিকতাতেই আনোয়ারা উপকূলের সুরক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়, যার অংশ হিসেবে বর্তমানেও সেখানে কোটি কোটি টাকার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে।

ট্যাগ: #সরওয়ার জামাল নিজাম #রায়পুর #বেড়িবাঁধ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।