ব্রেকিং
আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ১ আগস্ট ২০২৬ বিকাল ৫:২৭ সময়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দীন।

আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

ফটো: সংগৃহীত

আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মরহুম ফরিদ উদ্দিন খান মিল্টনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বন্দর সেন্টার এলাকার একটি মসজিদে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দীন। তিনি বক্তব্যে মরহুম ফরিদ উদ্দিন খান মিল্টনের রাজনৈতিক জীবন, সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক গুণাবলির কথা স্মরণ করেন। তিনি বলেন, সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং দলের প্রতি নিষ্ঠা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে ফরিদ উদ্দিন খান মিল্টনের রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সদস্য মামুন খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল কাশেম, আবদুল মঈয়ুম চৌধুরী ছোটন, লিয়াকত, আক্তারুজ্জামান, নূরুল ইসলাম, আবু ছালেহ, ফেরদৌস, হারুনুর রশীদ, ইলিয়াস, এনাম, যুবদল নেতা কাজী পারভেজ শোয়েব, হোসেন, বাবলু, শিবলু, বেলাল, জাহেদ সুমন, হেলাল, জামাল, সালাউদ্দিন, দিদার, সুমন, রুবেল, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য জুয়েল, শফিউল, হান্নান, সোহেল, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা রাশেদুল বাশার, দিদার, হেলাল, নিশান এবং মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারেক ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিবসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ: #মিল্টন #দোয়া
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।