ব্রেকিং
আনোয়ারায় গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারঃ হত্যার অভিযোগ পরিবারের আনোয়ারায় বিষপানে ১ গৃহবধূর আত্মহত্যা কর্ণফুলীতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগে স্থানীয়দের চরম অসন্তোষ কর্ণফুলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে স্বজনদের সন্দেহ আনোয়ারায় সাঙ্গু নদী থেকে অবৈধ বালু উত্তোলন থামছে নাঃ হুমকিতে পরিবেশ, জীববৈচিত্র্য ও বাসস্থান ক্ষোভে ফুঁসছে আনোয়ারা-বাঁশখালীবাসী, তৈলারদ্বীপ সেতুতে আবারও টোল আদায়ের পাঁয়তারা! আনোয়ারার চাইনিজ ইকোনমিক জোনে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে  আগ্রহী ৩০ চীনা কোম্পানির আনোয়ারায় নিজ ঘর থেকে ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর্ণফুলীতে মাছধরা জাহাজে বিস্ফোরণে আগুন, ৬ নাবিক দগ্ধ আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ৫টি গরুসহ ১৬ লাখ টাকার মালামাল লুট আনোয়ারায় গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারঃ হত্যার অভিযোগ পরিবারের আনোয়ারায় বিষপানে ১ গৃহবধূর আত্মহত্যা কর্ণফুলীতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগে স্থানীয়দের চরম অসন্তোষ কর্ণফুলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে স্বজনদের সন্দেহ আনোয়ারায় সাঙ্গু নদী থেকে অবৈধ বালু উত্তোলন থামছে নাঃ হুমকিতে পরিবেশ, জীববৈচিত্র্য ও বাসস্থান ক্ষোভে ফুঁসছে আনোয়ারা-বাঁশখালীবাসী, তৈলারদ্বীপ সেতুতে আবারও টোল আদায়ের পাঁয়তারা! আনোয়ারার চাইনিজ ইকোনমিক জোনে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে  আগ্রহী ৩০ চীনা কোম্পানির আনোয়ারায় নিজ ঘর থেকে ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর্ণফুলীতে মাছধরা জাহাজে বিস্ফোরণে আগুন, ৬ নাবিক দগ্ধ আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ৫টি গরুসহ ১৬ লাখ টাকার মালামাল লুট
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় বিষপানে ১ গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ৪ জুলাই ২০২৬ সকাল ৭:৪৪ সময়

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ ইঁদুর মারার বিষপান করেন বলে স্বজনেরা দাবি করেছেন।

আনোয়ারায় বিষপানে ১ গৃহবধূর আত্মহত্যা

আনোয়ারা থানা গেইট | ফটো: সংগৃহীত

আনোয়ারা উপজেলায় উম্মে হাবিবা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরইয়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উম্মে হাবিবা স্থানীয় সায়েদ ইমরানের স্ত্রী ও এক কন্যাসন্তানের জননী ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ ইঁদুর মারার বিষপান করেন বলে স্বজনেরা দাবি করেছেন।

বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ: #আত্মহত্যা #গৃহবধূ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।