ব্রেকিং
কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ বাস দুর্ঘটনায় নিহত দুই পরিবারের পাশে এমপি সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ বাস দুর্ঘটনায় নিহত দুই পরিবারের পাশে এমপি সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন!
আনোয়ারা ব্রেকিং

ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো

নিজস্ব প্রতিবেদক ৩ আগস্ট ২০২৬ রাত ৯:৩২ সময়

ন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৬টি পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ২ হাজার ৪০০ পিস ঢেউটিন বিতরণ করেছে বহুজাতিক সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।

ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো

ফটো: সংগৃহীত

আনোয়ারায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৬টি পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ২ হাজার ৪০০ পিস ঢেউটিন বিতরণ করেছে বহুজাতিক সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের সদস্যদের হাতে এসব ঢেউটিন তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে, যা তাদের ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতে কাজে লাগবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন। এ সময় কাফকোর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক এস. এম. আলমগীর রহমান, মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মোরশেদুল ইসলাম চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক আবিদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক কহিনুর ইকবাল, সিনিয়র কর্মকর্তা (ভাইস প্রেসিডেন্ট) মোজাম্মেল হক, কাফকো শ্রমিক-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাফকোর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অন্যতম অংশ। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণে এ সহায়তা কিছুটা হলেও তাদের দুর্ভোগ কমাতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে কাফকো।

ট্যাগ: #কাফকো #ত্রাণ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।