ব্রেকিং
বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি আনোয়ারাসহ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি আনোয়ারাসহ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন?

নিজস্ব প্রতিবেদক ১৪ জুলাই ২০২৬ দুপুর ১:৩৪ সময়

রিজভী বলেন, 'আমরা জেনেছি, বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণেই এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।'

আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন?

বারখাইনে ত্রাণ বিতরণ করছেন রুহুল কবীর রিজভী | ফটো: সংগৃহীত

টানা অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন তাঁরা। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেখানে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই বিএনপির পক্ষ থেকে তাঁরা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এসেছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ভার্চুয়ালি বিভিন্ন জেলার ডিসি, এসপি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রামের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, “বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ত্রাণ বিতরণ করছেন। আমরা জেনেছি, বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণেই এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।” ভবিষ্যতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয় এমন কোনো উন্নয়ন পরিকল্পনা বিএনপি গ্রহণ করবে না বলেও স্পষ্ট জানান তিনি।

অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন বলেন, চট্টগ্রামে নজিরবিহীন এই বন্যার মূল কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে স্লুইস গেট, কালভার্ট ও বাঁধ নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি ভরাট হয়ে যাওয়া স্থানীয় নদী ও খালগুলো পুনঃখননের কার্যকর উদ্যোগও গ্রহণ করা হবে।”

ত্রাণ বিতরণকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি।

এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, বিএনপি নেতা মোহাম্মদ সারোয়ার, যুবদল নেতা গাজী মোহাম্মদ ফোরকান, জিয়াউদ্দিন জিয়া এবং ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগ: #বিএনপি #অতিবর্ষণ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।