আনোয়ারায় বন্যার্তদের পাশে সরওয়ার জামাল নিজাম
আনোয়ারায় শুকনো খাবার ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রবীণ রাজনীতিবিদ ও এমপি সরোয়ার জামাল নিজাম।
ত্রাণ বিতরণ করছেন এমপি সরওয়ার জামাল নিজাম | ফটো: সংগৃহীত
আনোয়ারায় প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৩ আসননের সংসদ সদস্য ও বিএনপি নেতা সরওয়ার জামাল নিজাম।
শনিবার (১১ জুলাই) তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শনে যান।
বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রবীণ এই রাজনৈতিক নেতা।
পরিদর্শনকালে সরওয়ার জামাল নিজাম দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন। একই সাথে বিপদে পড়া মানুষদের প্রয়োজনীয় পুনর্বাসন ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
ত্রাণ বিতরণকালে সরওয়ার জামাল নিজাম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আনোয়ারা ও কর্ণফুলীর কোনো মানুষ যেন এই সংকটে কষ্টে না থাকে, সে লক্ষ্যে সাধ্যমতো সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ছেলে শাহনেওয়াজ চৌধুরী সনি, আকতার নবী চৌধুরী, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার এবং উপজেলা বিএনপি নেতা আবদুল হক।
এছাড়াও ত্রাণ কার্যক্রমে অংশ নেন বিএনপি নেতা আহমদ ছফা, নুরুল হুদা সওদাগর, নুরুল আলম ভুট্টু, শহীদুল আলম, দক্ষিণ জেলা যুবদল নেতা আবদুল মাবুদ, নাছির, অ্যাডভোকেট শাকিল ও ইমরানসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।