ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি কর্ণফুলী থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৬ বিকাল ৬:৫৯ সময়

২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর বরুমছড়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার একটি পুকুর থেকে হাত, পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আনোয়ারায় চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি কর্ণফুলী থেকে গ্রেফতার

ফটো: সংগৃহিত

আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশাচালক সাজ্জাদ হত্যা মামলার ছায়াতদন্তে সফলতা পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

দীর্ঘ আত্মগোপনে থাকার পর মামলার অন্যতম পলাতক আসামি মো. সুমন ওরফে সোহরাব আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সাজ্জাদ আনোয়ারা থানার হাজীগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। গত বছরের ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ির পাশের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এর দুই দিন পর ১৬ সেপ্টেম্বর বরুমছড়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার একটি পুকুর থেকে হাত, পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, মরদেহে জবাই করা এবং বুকে ছুরিকাঘাতের ভয়াবহ চিহ্ন ছিল। ওই সময় সাজ্জাদের বাবা তার পরিহিত পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন এবং আনোয়ারা থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরো জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই ছায়াতদন্ত শুরু করে তারা। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক আসামি সুমন ওরফে সোহরাব আলী কর্ণফুলী থানা এলাকায় গা-ঢাকা দিয়ে আছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার হওয়া সুমন ওরফে সোহরাব আলীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং ছিনতাই হওয়া অটোরিকশার বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগ: #র‍্যাব #আনোয়ারা #সাজ্জাদ হত্যাকাণ্ড
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।