ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
খেলাধুলা ব্রেকিং

আনোয়ারায় চাতরী ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ১৭ মে ২০২৬ বিকাল ৭:৫৪ সময়

আনোয়ারায় চাতরী ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

আনোয়ারায় চাতরী ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফটো: সংগৃহীত

তরুণ প্রজন্মকে অপকর্ম থেকে দূরে রাখতে ও স্থানীয় পর্যায় থেকে নতুন ক্রীড়াবিদ তৈরিতে চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের নয়টি ওয়ার্ড নিয়ে শুরু হয়েছে ‘আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট’।

শনিবার বিকেলে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নুরুল কবির রানার সার্বিক আয়োজনে এই টুর্নামেন্টের সূচনা হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী। খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।

চাতরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে কে এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউল আলম, মো. ফয়জুল হক, ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাগির হোসেন, আনোয়ারা ফুটবল একাডেমির পরিচালক আমিন ফারুক এবং ব্যাংকার জাহাঙ্গীর আলম। পুরো টুর্নামেন্টটি পরিচালনা করছেন ক্রীড়াবিদ সোহেল আরমান।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় উত্তর চাতরী ফুটবল একাদশ ও সিংহরা ওয়ার্ড ফুটবল একাদশ। মাঠে দাপুটে ফুটবল খেলে সিংহরা ওয়ার্ড ফুটবল একাদশকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে উত্তর চাতরী ফুটবল একাদশ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান আয়োজক এডভোকেট নুরুল কবির রানা তাঁর বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে বিভিন্ন অপকর্ম ও মাদক থেকে দূরে রাখতেই আমাদের এই খেলার আয়োজন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের মতো যুব ও নতুন প্রজন্ম থেকে আমরা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে চাই। এই লক্ষ্যেই চাতরী ইউনিয়নের ৯টি ওয়ার্ডভিত্তিক ফুটবল টিমের এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও যোগ করেন, “আজকের উদ্বোধনী খেলায় আমার ইউনিয়নের সম্মানিত শিক্ষক সমাজ ও গুণীজনদের মঞ্চে অতিথির আসনে রেখেছি। গুণীজনদের এই অনুপ্রেরণামূলক অংশগ্রহণ আমাদের আয়ালনকে আরও সার্থক ও আনন্দিত করেছে।”

ট্যাগ: #ফুটবল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।