ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পুলিশের অ্যাকশনঃ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক ৩ জুন ২০২৬ বিকাল ৬:০ সময়

গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ছাত্রলীগের সক্রিয় রাজনীতি এবং একজন চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পুলিশের অ্যাকশনঃ গ্রেফতার ৪

ফটো: সংগৃহীত

আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর বিশেষ অভিযান চালিয়েছে আনোয়ারা থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩ জুন) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বারখাইন ইউনিয়নের মৃত তাহেরুল আনসারীর ছেলে রুবাইত আনসারী রাকিব (২৪), জুঁইদন্ডী ইউনিয়নের মো. কামাল উদ্দিনের ছেলে মো. তারেক রহমান (২৬), চাতরী ইউনিয়নের মাহাবুব উল ইসলামের ছেলে আসিফুল ইসলাম (২৮) এবং হাজী আরফ আলীর ছেলে রফিক চৌধুরী (৫৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম তিনজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং রফিক চৌধুরী চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্বরত রয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ছাত্রলীগের সক্রিয় রাজনীতি এবং একজন চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। আজ বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এই বিশেষ অভিযান এখনো চলমান রয়েছে।”

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১ জুন) সকালে উপজেলার টানেল সড়ক (পিএবি সড়ক) এলাকায় হঠাৎ করেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। সেই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে তীব্র সমালোচনা ও আলোচনার ঝড় ওঠে।

পুলিশ জানায়, আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগ: #গ্রেফতার #ছাত্রলীগ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।