ব্রেকিং
আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতঃ প্রধান অভিযুক্ত গিয়াস গ্রেফতার আনোয়ারায় পেটের ভেতর করে ইয়াবা পাচার, রোহিঙ্গাসহ আটক ১ আনোয়ারায় মাদক ও ভূমি দস্যুতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন আনোয়ারার কৃতিব্যক্তিত্বঃ বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কিরীটি ভূষণ দাশগুপ্ত চবি সিনেট সদস্য মনোনীত হলেন এমপি সরওয়ার জামাল নিজাম দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র আনোয়ারাঃ শিক্ষা খাতের তিন উন্নয়ন সময়ের দাবি বারখাইন ইউনিয়নে চোরের উপদ্রবঃ এক রাতে পৃথক তিনটি চুরির ঘটনা কর্ণফুলীতে খাল খননের বরাদ্দ ফেরত গেল কোষাগারে জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনিজুয়েলাঃ লাশের সংখ্যা লাখ ছাড়ানোর শঙ্কা আনোয়ারায় মা-মেয়ে খুনঃ রেকর্ড ১০ দিনে তদন্ত শেষ, আদালতে চূড়ান্ত চার্জশিট আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতঃ প্রধান অভিযুক্ত গিয়াস গ্রেফতার আনোয়ারায় পেটের ভেতর করে ইয়াবা পাচার, রোহিঙ্গাসহ আটক ১ আনোয়ারায় মাদক ও ভূমি দস্যুতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন আনোয়ারার কৃতিব্যক্তিত্বঃ বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কিরীটি ভূষণ দাশগুপ্ত চবি সিনেট সদস্য মনোনীত হলেন এমপি সরওয়ার জামাল নিজাম দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র আনোয়ারাঃ শিক্ষা খাতের তিন উন্নয়ন সময়ের দাবি বারখাইন ইউনিয়নে চোরের উপদ্রবঃ এক রাতে পৃথক তিনটি চুরির ঘটনা কর্ণফুলীতে খাল খননের বরাদ্দ ফেরত গেল কোষাগারে জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনিজুয়েলাঃ লাশের সংখ্যা লাখ ছাড়ানোর শঙ্কা আনোয়ারায় মা-মেয়ে খুনঃ রেকর্ড ১০ দিনে তদন্ত শেষ, আদালতে চূড়ান্ত চার্জশিট
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতঃ প্রধান অভিযুক্ত গিয়াস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ২৭ জুন ২০২৬ দুপুর ৪:২৫ সময়
আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতঃ প্রধান অভিযুক্ত গিয়াস গ্রেফতার

গ্রেফতার প্রধান অভিযুক্ত গিয়াস | ফটো: সংগৃহীত

আনোয়ারায় দিনদুপুরে এক যুবককে প্রকাশ্যে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রুদরা ময়নার বাড়ি এলাকার আবদুস ছোবহানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুন সকাল ১১টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সোহেল নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান গিয়াস উদ্দিন।

ওই সময় ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

পরবর্তীতে আহত সোহেলের চাচা মো. বদিউল আলম বাদী হয়ে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে ছুরিকাঘাতের নৃশংস ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গিয়াসের অবস্থান শনাক্ত করে সাতকানিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে গ্রেফতারকৃত প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: #ছুরিকাঘাত
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।