ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় 'এমবাপ্পে'কে দেখতে ভীড় জমাচ্ছে ক্রেতারা!

নিজস্ব প্রতিবেদক ২৪ মে ২০২৬ রাত ৮:৮ সময়

ভারতের মুররাহ জাতের এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি।

আনোয়ারায় 'এমবাপ্পে'কে দেখতে ভীড় জমাচ্ছে ক্রেতারা!

ফটো: সংগৃহিত

আনোয়ারার জনপ্রিয় সরকার হাটে নানা জাতের গরুর পাশাপাশি সবার নজর কাড়ছে ‘এমবাপ্পে’ নামের বিশাল আকৃতির একটি মহিষ।

ভারতের মুররাহ জাতের এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। গায়ের রঙ কুচকুচে কালো ও স্বভাব বেশ দুরন্ত হওয়ায় রাসেল এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. রাসেল শখের বশে এর নাম রেখেছেন ‘এমবাপ্পে’।

মহিষটির দাম ১০ লাখ টাকা হাঁকানো হলেও ক্রেতারা ইতিমধ্যে ৭ থেকে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত দাম তুলেছেন।

ঐতিহ্যবাহী এই হাটে আনোয়ারা ছাড়াও বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী ও চট্টগ্রাম শহর থেকে বিপুল পরিমাণ ক্রেতা ভিড় করছেন। বাজারে ৮০ হাজার থেকে ৭ লাখ টাকা মূল্যের গরু এবং ১ লাখ ২০ হাজার থেকে ১০ লাখ টাকা দামের মহিষ পাওয়া যাচ্ছে।

হাট ইজারাদার ক্যাপ্টেন নুর মোহাম্মদ জানান, হাটে প্রতিদিন গড়ে হাজারেরও বেশি পশু বিক্রি হচ্ছে। অন্যান্য বাজারের তুলনায় হাসিল কম হওয়ায় দূর-দূরান্তের মানুষ এখানে আসতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

কোরবানির পশুর হাটের সার্বিক সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, হাটের ভেতরের পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে।

জাল টাকা শনাক্তকরণ ও ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করা রোধে সার্বক্ষণিক পুলিশ ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে। এখন পর্যন্ত হাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ট্যাগ: #কোরবানি #সরকার হাট
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।