ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
শিক্ষা ব্রেকিং

আনোয়ারায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ২৬ এপ্রিল ২০২৬ দুপুর ৪:৬ সময়

আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটিতে সরেজমিনে উপস্থিত হয়ে পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

আনোয়ারায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আনোয়ারায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

রোববার সকালে তিনি উপজেলার আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটিতে সরেজমিনে উপস্থিত হয়ে পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের মেধার সঠিক বিকাশ ঘটিয়ে তাদের দেশের যোগ্য নাগরিক ও পরিবারের নির্ভরতার প্রতীক হিসেবে গড়ে তোলাই প্রশাসনের মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, একটি নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে পরীক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সন্তুষ্টির কথা জানান তিনি। জেলা প্রশাসক উল্লেখ করেন, শিক্ষার্থীরা প্রশ্নপত্রের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং তাদের প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দিচ্ছে।

পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। সামগ্রিকভাবে পরীক্ষা কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

ট্যাগ: #এসএসসি #জেলা প্রশাসক #পরিদর্শন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।