ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় গরম পানিতে ঝলসে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক ২ মে ২০২৬ দুপুর ৪:৬ সময়

ছেলের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আনোয়ারায় গরম পানিতে ঝলসে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া

ফটো: সংগৃহীত

আনোয়ারায় ঘরের রান্নার চুলায় রাখা গরম পানিতে শরীর ঝলসে যাওয়ার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হামিম বিন হোসেন নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) ভোররাত ৩টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 

নিহত হামিম উপজেলার রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। বর্তমানে তারা বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে রান্নাঘরের চুলার পাশে থাকাকালীন অসাবধানতাবশত চুলায় বসানো গরম পানি হামিমের শরীরের ওপর পড়ে যায়। এতে তার শরীরের বেশ কিছু অংশ গুরুতরভাবে ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার ভোরে শিশুটি মারা যায়।

শিশু হামিমের মামাতো ভাই মো. কুতুব উদ্দিন জানান, প্রবাসী মোহাম্মদ হোসেনের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে হামিম ছিল সবার ছোট। একমাত্র ছেলের দুর্ঘটনার খবর শুনে পরদিনই সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন বাবা মোহাম্মদ হোসেন। ছেলের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামের পথে আনা হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা। আজ বাদ আসর অথবা সুবিধাজনক সময়ে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।