ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারঃ ঘাতক সন্দেহে স্বামী পিলিশ হেফাজতে!

নিজস্ব প্রতিবেদক ৩০ মার্চ ২০২৬ বিকাল ৫:৫ সময়

নিহতের বাবা মো. হোসেনের অভিযোগ, স্বর্ণালংকার নিয়ে ঝগড়ার জেরে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারঃ ঘাতক সন্দেহে স্বামী পিলিশ হেফাজতে!

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারঃ ঘাতক সন্দেহে স্বামী পিলিশ হেফাজতে! | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রাম থেকে জিন্নাত আরা বেগম (২৬) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ওমর ফারুককে (৩০) আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র ও স্বজনদের দাবি, স্বর্ণালংকার বন্ধক রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। সম্প্রতি জিন্নাত আরা বাবার বাড়ি বাঁশখালী থেকে শ্বশুরবাড়িতে ফেরার পর এই বিবাদ আরও বাড়ে।

আজ সকালে স্বামী ওমর ফারুক ঘরের বাইরে যান। পরে ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। একপর্যায়ে ঘরের চালের টিন সরিয়ে ভেতরে ঢুকে তিনি জিন্নাতকে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন।

নিহতের বাবা মো. হোসেনের অভিযোগ, স্বর্ণালংকার নিয়ে ঝগড়ার জেরে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নিহত জিন্নাত আরা বাঁশখালী উপজেলার জলদি এলাকার মো. হোসেনের মেয়ে। দুই বছর আগে তাঁর বিয়ে হয়েছিল এবং তাঁদের আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ: #হত্যা #আনোয়ারা #আত্মহত্যা #বারখাইন #অপরাধ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।