ব্রেকিং
আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল আনোয়ারা সিআইজেডঃ বেজা ও সিআরবিসির চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব কর্ণফুলীতে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নিশির নেতৃত্বে ঝটিকা মিছিল, ড. ইউনুছের ফাঁসির দাবি অবশেষে আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল আনোয়ারা সিআইজেডঃ বেজা ও সিআরবিসির চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব কর্ণফুলীতে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নিশির নেতৃত্বে ঝটিকা মিছিল, ড. ইউনুছের ফাঁসির দাবি অবশেষে আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল
অর্থনীতি ব্রেকিং

আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল

ডেস্ক রিপোর্ট ১৭ জুন ২০২৬ রাত ৮:৫২ সময়

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এ অঞ্চল প্রতিষ্ঠার ফলে আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির এক নতুন সুযোগ সৃষ্টি হবে।

আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল

ফটো: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো একটি আধুনিক ‘মুক্তবাণিজ্য অঞ্চল’ (ফ্রি ট্রেড জোন-এফটিজেড) প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এ অঞ্চল প্রতিষ্ঠার ফলে আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির এক নতুন সুযোগ সৃষ্টি হবে।

বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই যুগান্তকারী প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাণিজ্য, শিল্প, অর্থ, নৌপরিবহন এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট ১০টি সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের একটি কমিটি বিশ্বের বিভিন্ন দেশের মুক্তবাণিজ্য অঞ্চলের পরিচালনাব্যবস্থা, আইন ও নীতিমালা পর্যালোচনা করে এই প্রস্তাব তৈরি করেছিল।

কর্ণফুলী নদীর তীরবর্তী আনোয়ারা এলাকার ভৌগোলিক অবস্থান, লজিস্টিক সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে একে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হিসেবে নির্বাচন করা হয়েছে।

এর আগে গত ২৬ জানুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত বেজা গভর্নিং বোর্ডের সভায় বিষয়টি নীতিগতভাবে অনুমোদন পেয়েছিল। এখন প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো সংস্কারের কাজ চলছে।

কাস্টমস আইন ২০২৩, আমদানি-রপ্তানি নীতিমালা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নির্দেশিকা এবং জাতীয় লজিস্টিকস নীতিমালা ২০২৪-এর মতো সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী ও হালনাগাদ করার কাজ চলমান রয়েছে, যাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বাণিজ্য কার্যক্রম পরিচালনা করা যায়।

সংশ্লিষ্টদের মতে, আনোয়ারায় এই মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ প্রবাহের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে সরকার।

ট্যাগ: #আনোয়ারা #মুক্তবাণিজ্য
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।