ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটকঃ ৫ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক ২২ মে ২০২৬ রাত ১১:৪৫ সময়

এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটকঃ ৫ দিনের জেল

ফটো: সংগৃহীত

আনোয়ারার বারশত ইউনিয়নে ৩ পিস ইয়াবাসহ আসাফ উদ্দিন (২৩) নামের এক যুবককে হাতেনাতে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের পশ্চিম ছাল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় আসাফ উদ্দিনের সন্দেহজনক আচরণ দেখে স্থানীয় লোকজন তাকে আটকে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার পর আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসাফ উদ্দিনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় আনোয়ারা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

ট্যাগ: #মাদক #ইয়াবা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।