ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি

আনোয়ারায় জামায়াত নেতা অধ্যক্ষ আবু তাহেরের স্মরণ সভা আজ

নিজস্ব প্রতিবেদক ৩০ মে ২০২৬ সকাল ৯:২৯ সময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম মাওলানা অধ্যক্ষ আবু তাহের (রহ.)-এর স্মরণে আজ আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

আনোয়ারায় জামায়াত নেতা অধ্যক্ষ আবু তাহেরের স্মরণ সভা আজ

অধ্যক্ষ আবু তাহের | ফটো: প্রিয় আনোয়ারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম মাওলানা অধ্যক্ষ আবু তাহের (রহ.)-এর স্মরণে আজ আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ মে) আনোয়ারা ইসলামিক সেন্টার 
আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ, আলোচনা এবং দোয়া মাহফিলের পাশাপাশি “স্মৃতিতে অম্লান” শীর্ষক স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। 

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর নজরুল ইসলাম, জামায়াতে ইসলামীর আঞ্চলিক টিম সদস্য জাফর সাদেক, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন মির্জা।

এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ও আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা. জসিম উদ্দিন, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাস্টার মনসুর আলী।

অনুষ্ঠানের সভাপতি ও আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি বলেন, “অধ্যক্ষ আবু তাহের শুধু আনোয়ারার নন, তিনি পুরো দক্ষিণ চট্টগ্রামের এক উজ্জ্বল সন্তান। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একটি বৃহৎ স্মরণ সভার আয়োজন করেছি। অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। তারা মরহুম আবু তাহেরের কর্মময় জীবন, ইসলামী আন্দোলনে তাঁর অবদান এবং সমাজ গঠনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠান সফল করতে আমরা সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করছি।”

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।