ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক ১৬ এপ্রিল ২০২৬ বিকাল ৬:৫৭ সময়

নবগঠিত কমিটিতে সাইয়্যেদ আতিকুর রহমান জামালীকে সভাপতি, সোহেল আমীনকে সহ-সভাপতি এবং সালাহ উদ্দিন সারোয়ারকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন কামরুল ইসলাম ও উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতিবৃন্দ।

আনোয়ারায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কমিটি গঠন

আনোয়ারায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কমিটি গঠন | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার উপজেলার একটি মিলনায়তনে  আয়োজিত এই কমিটি ঘোষণা ও নেতৃবৃন্দের মাঝে ইউনিয়ন ভিত্তিক তদারকির দায়িত্ব বণ্টন করা হয়।

নবগঠিত কমিটিতে সাইয়্যেদ আতিকুর রহমান জামালীকে সভাপতি, সোহেল আমীনকে সহ-সভাপতি এবং সালাহ উদ্দিন সারোয়ারকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন কামরুল ইসলাম ও উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতিবৃন্দ।

সাংগঠনিক কাজকে তৃণমূল পর্যায়ে বেগবান করতে চারজন নেতার মাঝে উপজেলার ইউনিয়নগুলোর তদারকি দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সভাপতি আতিকুর রহমান জামালীকে বারশত, রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। সোহেল আমীনকে বরুমচড়া, বটতলী ও বারখাইন এবং সালাহ উদ্দিন সারোয়ারকে বৈরাগ, চাতরী ও পরৈকোড়া ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কামরুল ইসলাম হাইলধর ও আনোয়ারা সদর ইউনিয়নের তদারকি করবেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ জানান, উপজেলার যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে এবং ক্রীড়া ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে এই কমিটি কাজ করে যাবে।

 

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।