ব্রেকিং
আনোয়ারায় উত্তপ্ত নিত্যপণ্যের বাজারঃ মাছ, মুরগি ও সবজির দামে নাকাল ক্রেতারা লাইটারকে আসল রিভলবার বানিয়ে বেচতে গিয়ে পুলিশের হাতে আটক ৪ যুবক! সংসদ সচিবালয়ের ‘উচ্চতর বাছাই কমিটি’ পুনর্গঠন, সদস্য হলেন সরওয়ার জামাল নিজাম কর্ণফুলী নদীতে ২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, বোটসহ আটক ২ চট্টগ্রামে ভিটামিন এ ক্যাম্পেইনঃ লক্ষ্য ১৪ লাখের বেশি শিশু আনোয়ারায় বাবার লাশ দাফনের সময় পরিবারের ওপর হামলা, প্রতিবেশী গ্রেপ্তার আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতঃ প্রধান অভিযুক্ত গিয়াস গ্রেফতার আনোয়ারায় পেটের ভেতর করে ইয়াবা পাচার, রোহিঙ্গাসহ আটক ১ আনোয়ারায় মাদক ও ভূমি দস্যুতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন আনোয়ারার কৃতিব্যক্তিত্বঃ বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কিরীটি ভূষণ দাশগুপ্ত আনোয়ারায় উত্তপ্ত নিত্যপণ্যের বাজারঃ মাছ, মুরগি ও সবজির দামে নাকাল ক্রেতারা লাইটারকে আসল রিভলবার বানিয়ে বেচতে গিয়ে পুলিশের হাতে আটক ৪ যুবক! সংসদ সচিবালয়ের ‘উচ্চতর বাছাই কমিটি’ পুনর্গঠন, সদস্য হলেন সরওয়ার জামাল নিজাম কর্ণফুলী নদীতে ২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, বোটসহ আটক ২ চট্টগ্রামে ভিটামিন এ ক্যাম্পেইনঃ লক্ষ্য ১৪ লাখের বেশি শিশু আনোয়ারায় বাবার লাশ দাফনের সময় পরিবারের ওপর হামলা, প্রতিবেশী গ্রেপ্তার আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতঃ প্রধান অভিযুক্ত গিয়াস গ্রেফতার আনোয়ারায় পেটের ভেতর করে ইয়াবা পাচার, রোহিঙ্গাসহ আটক ১ আনোয়ারায় মাদক ও ভূমি দস্যুতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন আনোয়ারার কৃতিব্যক্তিত্বঃ বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কিরীটি ভূষণ দাশগুপ্ত
শিক্ষা

আনোয়ারায় জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও শিশু উৎসব, ১৯৫ শিক্ষার্থী পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক ২৮ জুন ২০২৬ দুপুর ৪:৩২ সময়

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন।

আনোয়ারায় জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও শিশু উৎসব, ১৯৫ শিক্ষার্থী পুরস্কৃত

ফটো: সংগৃহীত

আনোয়ারায় অত্যন্ত উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা মিলনায়তনে এই উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও বইসহ বিভিন্ন মূল্যবান শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রুহুল আমীন বলেন, আজকের জিনিয়াসরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। তাদের সঠিক পরিচর্যা, মেধা ও মননের বিকাশের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মের মেধাবিকাশে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। একদিন এই শিক্ষার্থীরাই বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে।

শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তিনি আরও বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সময়ের মূল্য দিতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং সততা ও শৃঙ্খলাকে জীবনের সঙ্গী বানাতে হবে। পরিশ্রম কখনো বিফলে যায় না উল্লেখ করে তিনি প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম এবং আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. মোজাম্মেল হক।

এ সময় অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, আজকের ছোট ছোট প্রচেষ্টাই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার, শিক্ষকদের সম্মান করার, বাবা-মায়ের কথা শোনার এবং সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করার পরামর্শ দেন। একই সাথে ব্যর্থতাকে ভয় না পেয়ে তা শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

সুশান্ত কুমার শীল ও বিলকিছ আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম এরশাদ হোসাইন, জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, নাট্যজন মীর জুবেদ, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মহসিন পারভেজ, হাসান জাহাঙ্গীর, শিক্ষক মুহাম্মদ নাছিম উদ্দিন, সাংবাদিক এম ডি রাজু, রূপন দত্ত, রেজাউল করিম সাজ্জাদ, নুরুল কবির, নুরুল আজিম, তানজিম আহমেদ ও সাহেদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ট্যাগ: #আনোয়ারা #জিনিয়াস বৃত্তি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।