ব্রেকিং
আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১

স্পোর্টস ডেস্ক ১ আগস্ট ২০২৬ দুপুর ১:২৯ সময়

ঘটনাটি ভূমি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১

ফটো: সংগৃহীত

আনোয়ারার বরুমচড়া ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক নারীর মালিকানাধীন জমির প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ আগস্ট) ভোর প্রায় ৫টার দিকে নলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, বরুমছড়া ইউনিয়নের নলদিয়া এলাকার মৌলভী এরশাদ উল্লাহর বাড়ির বাসিন্দা মো. আবুল কাশেমের স্ত্রী সাজিয়া আকতার মুন্নির জমিতে প্রতিপক্ষের কয়েকজন প্রবেশ করে গাছ কেটে ফেলে বলে অভিযোগ রয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

পরিবারটির অভিযোগ, গাছ কাটার ঘটনায় বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে মুন্নির মেয়ে সারজিনা জান্নাত সাইমা (১৬) গুরুতর আহত হন। একই সময়ে একটি মোবাইল ফোন ও আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

সাজিয়া আকতার মুন্নি অভিযোগ করে বলেন, প্রতিবেশী মো. জুবায়েরুল হক, মো. একরামূল হক (৫০), মো. মাহমুদ (১৮), মো. ফয়সাল (২৫), মো. হাসান (২৬), মো. আরমান (২২), মোহাম্মদ (২১) এবং তাদের সহযোগীরা ভোরে তার জমিতে প্রবেশ করে গাছ কেটে জমি দখলের চেষ্টা করে।

এ সময় তিনি ও পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের মারধর করা হয় এবং মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. ফয়সাল (২০) নামে একজনকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি ভূমি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগ: #বিরোধ #গাছ #গাছকর্তন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।