ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বিদ্যুৎ লাইন, পুরো উপজেলা অন্ধকার

নিজস্ব প্রতিবেদক ২৭ মে ২০২৬ রাত ১১:৫৭ সময়

তবে লাইনের ক্ষয়ক্ষতি ব্যাপক হওয়ায় ঠিক কবে বা কখন নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

আনোয়ারায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বিদ্যুৎ লাইন, পুরো উপজেলা অন্ধকার

ফটো: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ঠিক আগের দিন চট্টগ্রামের আনোয়ারায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বটতলী, চাপাতলী, বারশত ও রায়পুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এই ঝড় আঘাত হানে। ঝড়ের তীব্রতায় বহু কাঁচা ঘরের টিন উড়ে গেছে এবং অসংখ্য গাছপালা ও বাঁশ ভেঙে সরাসরি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর উপড়ে পড়েছে। এতে উপজেলার বৈদ্যুতিক তার ও খুঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বুধবার বেলা ১১টা থেকে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কোরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে এমন ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন আনোয়ারার সাধারণ মানুষ। সাইফুল ইসলাম নামের স্থানীয় এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, আগামীকাল পবিত্র ঈদের দিন, অথচ আগের দিন থেকে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং ঈদের অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় কাজগুলো থমকে গেছে। তিনি দ্রুত সঞ্চালন লাইন মেরামত করে উপজেলাজুড়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল করার জোরালো দাবি জানান।

আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোর্শেদুল আলম জানান, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উপজেলাজুড়ে বিদ্যুৎ লাইনের অত্যন্ত বেহাল অবস্থা তৈরি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তাঁদের লাইনম্যান ও কর্মীরা মাঠপর্যায়ে পুরোদমে কাজ করে যাচ্ছেন। তবে লাইনের ক্ষয়ক্ষতি ব্যাপক হওয়ায় ঠিক কবে বা কখন নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই দ্রুত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় বিদ্যুৎ অফিস।

ট্যাগ: #কালবৈশাখী #বিদ্যুৎবিভ্রাট
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।