ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি সরওয়ার জামাল নিজাম

নিজস্ব প্রতিবেদক ২৫ এপ্রিল ২০২৬ রাত ৯:১৫ সময়

কৃষিখাতের সোনালি দিন ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।

আনোয়ারা উপজেলায় কৃষিখাতের উন্নয়নের লক্ষ্যে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘১০০ দিনের কর্মসূচি’র আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা বাংলাখালী খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম নিজে মাটি কেটে খাল খনন কাজের সূচনা করেন এবং একটি নামফলক উন্মোচন করেন। পরে স্থানীয়দের উদ্দেশ্যে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, “কৃষিখাতের সোনালি দিন ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। গ্রামাঞ্চলের অর্থনীতির উন্নয়ন জাতীয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি খাল খনন কাজে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সাফল্য ও দেশবাসীর সমৃদ্ধি কামনা করা হয়। 

বিএডিসি সূত্রে জানা গেছে, মাহাতা বাংলাখালী খালের প্রায় তিন কিলোমিটার এলাকা পুনঃখননের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে নোয়াখালীভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এম এম কর্পোরেশন’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এবং বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূঁইয়া ও সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী জকু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভিপি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিনসহ অনেকে।

ট্যাগ: #পরৈকোড়া #খালখনন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।