ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অনেকে!

নিজস্ব প্রতিবেদক ২৮ মে ২০২৬ বিকাল ৫:২৪ সময়

গরু জবাই করার সময় পশুর আকস্মিক ধাক্কা কিংবা মাংস কাটাকাটি ও চামড়া ছাড়ানোর সময় ধারালো ছুরির আঘাতে এসব দুর্ঘটনা ঘটেছে।

আনোয়ারায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অনেকে!

ফটো: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আহত ব্যক্তিরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে বেশির ভাগই তরুণ। গরু জবাই করার সময় পশুর আকস্মিক ধাক্কা কিংবা মাংস কাটাকাটি ও চামড়া ছাড়ানোর সময় ধারালো ছুরির আঘাতে এসব দুর্ঘটনা ঘটেছে।

দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, আহত ব্যক্তিদের একের পর এক হাসপাতালে আনা হচ্ছে। বারশত ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা রফিক উদ্দীন (৩২) জানান, গরু জবাইয়ের পর মাংস কাটার সময় তাঁর ডান হাত কেটে যায়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নিঝুম শীল জানান, বিকেল পর্যন্ত প্রায় ৪০ জন আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন, যাদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আহসান (১৩) নামে এক কিশোরের গলায় ছুরির মারাত্মক আঘাত লাগায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ: #কোরবানি #আহত
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।