ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত!

নিজস্ব প্রতিবেদক ১৭ মে ২০২৬ রাত ৮:২ সময়

আহত মোহাম্মদ ছামিম বলেন, বিদ্যালয়ের সামনে মাদক বিক্রির প্রতিবাদ করলে আমাকে ছুরিকাঘাত করে।

আনোয়ারায় মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত!

ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারার বারখাইনে মাদক বিক্রির প্রতিবাদ করায় মোহাম্মদ ছামিম (১৮) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাত জখম করেছে মাদকসেবীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝি-বা-শি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছামিম ওই ইউনিয়নের শাহাদতের নতুন বাড়ীর মো. শাহাদতের পুত্র। এ ঘটনায় তিনি বাদী হয়ে আনোয়ারা থানায় বারখাইন ইউনিয়নের শিলাইগড়া সৈয়দ নূরের বাপের বাড়ীর মো. হাশেম (২৫), মো. সৈয়দ (৪৮), মো. সিরাজ (৪৬), মো. জাহেদ (২০)কে অভিযুক্ত করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত মোহাম্মদ ছামিম বলেন, দিনদুপুরে স্কুলের সামনে হাশেম মাদক বিক্রি করছিল। এ সময় আমি প্রতিবাদ করলে হাশেমসহ মাদকসেবী আর কয়েকজন আমাকে ব্যাপক মারধর করে।ল একপর্যায়ে ছুরি দিয়ে মুখে আঘাত করে। এঘটনায় থানায় অভিযোগ দিয়েছি, আশা করছি যথাযথ বিচার পাব।

স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে মাদকসেবী ও বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আর কেউ মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আর এদিকে মাদকে এলাকা সয়লাব হয়ে যাবে। এঘটনায় জড়িততে আইনের আওয়াতায় আনার দাবীও জানান স্থানীয়রা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: #মাদক #সন্ত্রাস
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।