ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতঃ প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ১৮ মে ২০২৬ বিকাল ৫:৩৪ সময়
আনোয়ারায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতঃ প্রধান আসামি গ্রেফতার

ফটো: সংগৃহিত

আনোয়ারায় প্রকাশ্য সড়কে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দেলোয়ার হোসেন সামিম (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত নুরুল হাশেম (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল হাশেম বারখাইন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিলাইগড়া গ্রামের (সৈয়দ নূরের বাপের বাড়ী) মৃত আবুল কাশেমের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৭ মে) বিকেলে ঝি-বা-শি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে নুরুল হাশেমসহ তার সহযোগীরা মাদক বিক্রি করছিল। এ সময় স্থানীয় যুবকরা এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয় যুবক দেলোয়ার হোসেন সামিমকে ছুরিকাঘাত করে এবং এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত সামিম বাদী হয়ে নুরুল হাশেমসহ ৪ জনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “মাদক বিক্রিতে বাধা ও ছুরিকাঘাতের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। সোমবার রাতেই অভিযান চালিয়ে ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ (সোমবার) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগ: #গ্রেফতার #মাদক #আসামী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।