আনোয়ারায় মাদক সেবন করে শ্রীঘরে ৪ জন
গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বাবুল মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আনোয়ারায় মাদক সেবন করে শ্রীঘরে ৪ জন | ফটো: প্রিয় আনোয়ারা
আনোয়ারা উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আনোয়ারা সদর ইউনিয়নের সর্দ্দার পাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বাবুল মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রানা সর্দ্দার ও কালু সর্দ্দারকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মো. নাছির ও সজল ঘোষকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এই সাজা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও আনোয়ারা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও মাদক নির্মূলে এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।