ব্রেকিং
আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ, সাড়ে ১৭ শত চারা হস্তান্তর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ, সাড়ে ১৭ শত চারা হস্তান্তর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদে বাড়িতে হামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক ১৯ জুলাই ২০২৬ দুপুর ১০:৪৬ সময়

বিবার বিকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে তার চাচার দোকানে নাস্তা কিনতে যায়। এ সময় কয়েকজন বখাটে তাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করে এবং অশোভন অঙ্গভঙ্গি দেখায়।

আনোয়ারায় মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদে বাড়িতে হামলা, আটক ১

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের বসতবাড়িতে দু'দফায় হামলা ও দোকান ভাঙচুর চালিয়েছে স্থানীয় বখাটেরা। এই ঘটনায় দুই দফায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৯ জুলাই) বিকালে উপজেলার হেটিখাইন এলাকার দফাদার বাড়িতে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মোহাম্মদ রোকন (২৩) নামের এক অভিযুক্তকে আটক করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে তার চাচার দোকানে নাস্তা কিনতে যায়। এ সময় কয়েকজন বখাটে তাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করে এবং অশোভন অঙ্গভঙ্গি দেখায়। শিশুটির চাচা মোহাম্মদ রুবেল তাৎক্ষণিকভাবে বখাটেদের এই আচরণের প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বখাটেরা সংঘবদ্ধ হয়ে শিশুটির বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং রুবেলের দোকান ভাঙচুর করে। এতে বাধা দিতে গিয়ে জুয়েল (২৮), সাজিয়া বেগম (৫৫), মিনু আক্তার (২২) ও রুমা আক্তার (২৬) নামের চারজন আহত হন।

প্রথম দফার হামলার পর ভুক্তভোগী পরিবার আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। এতে বখাটেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশ এলাকা ত্যাগ করার পর দ্বিতীয় দফায় আবারও হামলা চালায়। এ সময় তমিজ আহমদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরবর্তীতে পুলিশ পুনরায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযুক্ত মোহাম্মদ রোকন নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তরা হলেন, মো. শিবলু, আবুল হাশেম, মো. সুমন, নুরুন্নাহার বেগম ও মো. ইনান। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, অভিযুক্তরা শিশুটির সাথে অশালীন আচরণ করেছে এবং পরবর্তীতে প্রতিবাদ করায় বাড়িতে হামলা চালিয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: #হাইলধর #ইভটিজিং
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।