ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় মিনিবাস ছিনতাই ও অপহরণঃ বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক ৯ মে ২০২৬ বিকাল ৬:২৮ সময়

গাড়িটি বরুমছড়া এলাকায় পৌঁছালে সশস্ত্র চক্রটি চালক মো. শহিদুল ইসলাম ও দুই হেলপারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

আনোয়ারায় মিনিবাস ছিনতাই ও অপহরণঃ বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

অপহরণ কান্ডে আনোয়ারায়বিএনপি নেতাসহ আটক ৪ জন | ফটো: সংগৃহিত

আনোয়ারা উপজেলায় রিজার্ভ ভাড়ার কথা বলে মিনিবাস চালক ও হেলপারদের অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনায় এক বিএনপি নেতাসহ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গত ৭ মে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে আনোয়ারার চাতরী চৌমুহনীর উদ্দেশ্যে আসা একটি ‘হিউম্যান হলার’ মিনিবাসকে বরুমছড়া এলাকায় জরুরি রিজার্ভ ভাড়ার কথা বলে ভাড়া নেয় একদল যুবক। গাড়িটি বরুমছড়া এলাকায় পৌঁছালে সশস্ত্র চক্রটি চালক মো. শহিদুল ইসলাম ও দুই হেলপারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মিনিবাসসহ একটি নির্জন স্থানে আটকে রাখা হয়।

পরবর্তীতে অপহরণকারীদের পক্ষ থেকে গাড়ির মালিক শফিউল আলমের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং সরকারহাট গরুর বাজার এলাকায় টাকা নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। 

ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। উত্তর বরুমছড়া এলাকা থেকে প্রথমে এজাহারভুক্ত দুই আসামি মো. জাহেদ ও মো. ইমনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরুমছড়ার মোহাম্মদ আলীর টেক এলাকা থেকে অপহৃত মিনিবাসসহ চালক ও হেলপারদের অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে শুক্রবার গভীর রাতে তৈলারদ্বীপ এলাকায় পুনরায় অভিযান চালিয়ে অপহরণচক্রের আরও দুই সদস্য বারখাইন তৈলারদ্বীপ ৮নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল কবির (৫৫) এবং নুরুল মোমিন আরাফাতকে (২৮) গ্রেফতার করা হয়। 
1000172653
আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় জড়িত পলাতক বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ: #বিএনপি #অপহরণ #চাঁদাবাজি #জিম্মি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।